শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

একদিনের তেল দিয়ে দুদিন খাওয়ার পরামর্শ মন্ত্রিপরিষদ সচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একদিনের তেল দিয়ে দুদিন খাওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

শনিবার শরীয়তপুর জেলা পুলিশ লাইনস মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, একদিনের তেল দিয়ে দুদিন খাবেন। কারণ সারা বিশ্বে করোনা মহামারি ও বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য অনেক আমদানি চেইন বাধাগ্রস্ত হচ্ছে।

ভোজ্যতেলের সংকট থাকবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের সয়াবিন তেল আমদানির চুক্তি হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তেলের দাম কমে যাবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ।

শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. আক্তার হোসেন, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুলাহ আল মামুন, ঢাকা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) হেলাল মাহমুদ শরীফ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ডিআইজি আসাদুজ্জামান, শরীয়তপুরের পুলিশ এসএম আশরাফুজ্জামান, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি খোকা শিকদার, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছামাদ তালুকদার, সাংবাদিক কেএম রায়হান কবীর, এমবি কাজী নাছির, শহীদুল ইসলাম পাইলট প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ