মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ভোলায় কালবৈশাখী ঝড়ে বাল্কহেড ডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বালু বোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।

শনিবার (২১ মে) সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলী মাছ ঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় মো. মনজু ও নাছিম জানান, ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠে। এক পর্যায় ঝড়ের কবলে পড়ে নদীতে থাকা এমভি তামিম-শামিম নামে একটি বালু বোঝাই বাল্কহেড ডুবে যায়। এসময় বাল্কহেডে থাকা ৬ জনকে উদ্ধার করা হয়।

ডুবে যাওয়া এমভি তামিম-শামিম বাল্কহেডের নাবিক মো. মনির বলেন, নদী ভাঙনের ইমারজেন্সি কাজের জন্য বালু নিয়ে যাওয়ার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমাদের বাল্কহেড ডুবে যায়। পরে আমার নদীতে ঝাঁপিয়ে পড়ি। এসময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে।

ভোলার ইলিশ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালা বাদশা জানান, ভোলার মেঘনা নদী ভাঙন রোধে ইমারজেন্সি কাজে ব্যবহারের জন্য বালু বোঝাই করে এমভি তামিম-শামিম নামে একটি বাল্কহেড যাচ্ছিল। তুলাতুলী মাছ ঘাট মেঘনা নদীতে বাল্কহেডটি কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তবে ওই সময় বলগেটে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় কেউ হতাহত হননি।

এছাড়াও কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ভোলার ৭ উপজেলায় বেশ কয়েকটি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ