শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সাড়ে ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর আবার তা স্বাভাবিক হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে রেললাইনের ওপর গাছ পড়ে সাময়িক এ সমস্যার সৃষ্টি হয়েছিল।

জানা গেছে, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শনিবার (২১ মে) ভোর সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে। পরে বেলা ১১টার দিকে ভেঙে পড়া গাছ অপসারণ করলে সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন বলেন, আলমডাঙ্গায় শনিবার ভোরে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এতে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর অনেক গাছ উপড়ে পড়ে। তখন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল।

‘ওই সময় আলমডাঙ্গা স্টেশনে নকশীকাঁথা এক্সপ্রেস ও কিছু দূরে কপোতাক্ষ এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। কুষ্টিয়ার হালসা স্টেশনে দাঁড়িয়ে ছিল বেনাপোল এক্সপ্রেস ও পোড়াদহ স্টেশনে দাঁড়িয়েছিল সাগরদাঁড়ি এক্সপ্রেস।’

তিনি আরও বলেন, ভেঙে পড়া গাছ অপসারণ করলে বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ