কওমি মাদরাসাগুলোতে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। শিক্ষা বছরের শুরুতেই শিক্ষার্থীদের কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া প্রয়োজন, পাশাপাশি শিক্ষার্থীদের নতুন পথ চলা মসৃণ করতে মাদ্রাসা কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে পারেন, এজাতীয় নানা দিক নিয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন রাজধানীর মাদরাসা দারুর রাশাদের শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী। আলোচনায় উঠে এসেছে শিক্ষার্থীদের গাইড নির্ভরতার বিষয়টিও। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রতিবেদক নুরুদ্দীন তাসলিম।
এবার কোন ঝামেলা ছাড়াই শুরু হয়েছে কওমি মাদরাসাগুলোর নতুন শিক্ষাবর্ষ, শিক্ষার্থীদের কিছু বলতে চাইবেন কি?
আল্লাহ তায়ালার রহমতে যেহেতু এবার আমরা কোন ধরণের ঝামেলা ছাড়াই সঠিক সময়ে শিক্ষাবর্ষ শুরু করতে পেরেছি, তাই আমাদের উচিত হবে এখন থেকেই সময়ের মূল্যায়ন করা ও এর সঠিক ব্যবহার করা। গত দুই বছরে সিলেবাস শর্ট করে পরীক্ষা দিতে হয়ে এবার আর সে বিষয়টির প্রয়োজন হবে না।
গত বছর বোর্ড পরীক্ষার সময় শিক্ষার্থীদের গাইড নির্ভরতা নিয়ে একটি বিতর্ক সামনে এসেছিল, এ বিষয়ে বিশেষ কোন পরামর্শ দিতে চাইবেন কি?
‘পরীক্ষার জন্য পড়া নয়, পড়াশোনার মান যাচাইয়ের জন্য পরীক্ষা’- কওমি মাদরাসার মূল দর্শনই হলো এটা।
পড়াশোনার মূল্যায়নের জন্য পরীক্ষা। এটাই মূলত সব শিক্ষা প্রতিষ্ঠানের দর্শন হওয়া উচিত ছিল কিন্তু সাধারণ শিক্ষায় দুঃখজনকভাবে পড়াশোনার বিষয়টি পরীক্ষা কেন্দ্রীক হয়ে দাঁড়িয়েছে।
কওমি মাদরাসায় এক সময় চিন্তাই করা যেত না যে, শিক্ষার্থীরা শুধু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট বিষয় বেছে বেছে পড়বে আর তুলনামূলক কম গুরুত্বের বিষয়গুলো বাদ দিবে।
এতোদিন যেভাবে পরীক্ষা হয়ে আসছিল এতে করে বোর্ডের দায়িত্বশীলদের মনে হয়েছে, শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন হচ্ছে না, তাই তারা প্রশ্নের ধরনে পরিবর্তন এনেছেন শিক্ষার্থীর মেধার মূল্যায়ন ও বাচাই-বাছাইয়ের জন্য, এটাই স্বাভাবিক।
আরেকটা বিষয় হচ্ছে আমাদের কওমি মাদরাসায় পরীক্ষা খুব একটা কঠিন হয় না যেমনটা সাধারণ শিক্ষায় হয়।
শিক্ষার মূল দর্শন হচ্ছে প্রাথমিক পর্যায়ে পড়াশোনা হবে বই-পুস্তক নির্ভর। এরপর বিষয় নির্ভর, এরপর গবেষণা নির্ভর। সেই দিক বিবেচনায়