মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

চিরবৈরী ভারতের প্রশংসায় ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত সরকার শনিবার ডিজেল ও পেট্রোলের ওপর থেকে শুল্ক কমানোর ঘোষণায় প্রতি লিটারে পেট্রোলের দাম সাড়ে ৯.৫ ও ডিজেলের দাম ৭ রুপি কমছে।

চিরবৈরী প্রতিবেশী ভারতের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

"রাশিয়া থেকে ছাড়ে তেল কেনার পর, ভারত সরকার প্রতি লিটার পেট্রোলের দাম ৯.৫ রূপি কমিয়েছে। ডিজেলের দামও লিটারে ৭ রূপি কমিয়েছে" এমন একটি সংবাদ শেয়ার করে শনিবার রাতে ইমরান খান টুইট করেছেনঃ

"কোয়াডের অংশ হওয়া সত্ত্বেও, ভারত যুক্তরাষ্ট্রের চাপ সয়ে গিয়েছিল এবং জনগণকে স্বস্তি দিতে ছাড়ে রাশিয়ান তেল কিনেছিল। স্বাধীন পররাষ্ট্রনীতির মাধ্যমে আমাদের সরকারও এটা অর্জনের জন্য কাজ করছিল।"

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ