শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

মাত্র ৫০ দিনে মটরসাইকেল চালিয়ে ওমরাহ পালন করলেন পাকিস্তানের আবরার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানি বাইকার ও ব্লগার আবরার হাসান ১৮টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। যার মধ্যে ১২টি দেশ তিনি তার মোটরসাইকেলে ভ্রমণ করেছেন। তার মোটরবাইকে চড়ে সৌদি আরবে ওমরাহ পালন করার স্বপ্ন পূরণ করতেই মূলত এ ভ্রমন করেন।

হাসান তার দুঃসাহসিক কাজ শুরু করেন যখন তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তার নিজ শহর নানকানা থেকে ৯ ফেব্রুয়ারি রওনা হন। তিনটি মহাদেশ অতিক্রম করে ৫০ দিন গাড়ি চালানোর পর অবশেষে ২৭ মার্চ মদিনায় পা রাখেন। এরপর তিনি ইসলামের পবিত্রতম শহর মক্কায় তার যাত্রা অব্যাহত রাখেন ও ওমরাহ পালন করেন।

মদিনা থেকে আরব নিউজের কাছে একটি ভিডিও বার্তায় কথা বলার সময় হাসান বলেছেন, মোটরবাইকে সৌদি আরব ভ্রমণ করা তার দীর্ঘকালের স্বপ্ন ছিল। তিনি অত্যন্ত খুশি। শেষ পর্যন্ত এই বছর তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তিনি স্বীকার করেছেন, তিনি তার অ্যাডভেঞ্চারে থাকা প্রতিটি মুহূর্তকে ভালোবাসেন।

হাসান সৌদি আরবের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা তাকে ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। হাসান একটি জার্মান কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন। বলেন, বিভিন্ন সীমানা অতিক্রম করতে এবং পথে এত লোকের সাথে দেখা করতে পারা একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল।

তবে তার জন্য সবচেয়ে বড় পাওয়া হলো পবিত্র রমজান মাস শুরু হওয়ার কয়েক দিন আগে মদীনায় পৌঁছাতে সক্ষম হওয়া। তাকে পবিত্র শহরে বছরের প্রথম রোজা পালন করার সুযোগ করে দিয়েছে।

হাসান সৌদি আরবের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা তাকে ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। তিনি আরো বলেন, সৌদি আসার সাথে সাথে একদল আরবি উষ্ণ অভ্যর্থনা জানালেন। ওমরাহ পালনের জন্য তিনি পাকিস্তান থেকে মোটরবাইকে যাত্রা করেছেন জানার পর তারা তাকে অনেক সম্মান করেছেন। তারা তাকে অতিথি হিসেবে মেনে নিয়েছেন।

হাসান আরো বলেন, আমি মদিনা, মক্কা ও রিয়াদ ভ্রমণ করেছেন। শীঘ্রই জর্ডান সীমান্তের কাছে জেদ্দা, আভা, আল-বাহাহ, জাজান এবং আল উলা দেখার পরিকল্পনা করেছেন তিনি। সূত্র: ইসলামিক ইনফরমেশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ