শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

আলেম সমাজ ও দ্বীনি মারকাজগুলো দেশ ও ইসলামের খেদমত করছে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, যে কোন বিপদে, দুর্যোগে মাঠে আছেন আলেম সমাজসহ ইসলামপন্থিরাই। বিগত করোনায়ও মাঠে থেকে করোনায় মৃতবরণকারীদের দাফন-কাফন করেছেন আলেম সমাজই। সিলেটে ভয়াবহ বন্যায় মাঠে কাজ করছে আলেম সমাজ তথা ইসলামপন্থিরা।

তথাকথিত গণকমিশন ও ঘাদানিকদের তো এসব কাজে দেয়া যায় না। তথাকথিত গণকমিশনের লোকজনই তো দুর্নীতির সাথে জড়িত। আজকের সকল জাতীয় মিডিয়ায় আসছে দুর্নীতি ও অর্থপাচারের ভয়াবহ চিত্র।

কোন আলেম এর সাথে জড়িত নয়। যারা আলেম এবং কওমী মাদরাসার বিরুদ্ধে লেগেছে তারাই। তিনি বলেন, দেশে ইসলাম আছে এই আলেমদের জন্যই। যতদিন আলেম সমাজ থাকবেন, দ্বীনি মারকাজগুলো চালু থাকবে ততদিন দুনিয়া থাকবে। কাজেই আলেমদের বিরুদ্ধে কাজ করতে যাদের অন্তরে ভয় হয় না তারা ইসলাম ও মানবতার দুশমন। তিনি বলেন, কথা বার্তা পরিস্কার আলেম ও কওমী মাদরাসা বিরুদ্ধে লেগে কোন লাভ নেই।

এর পূর্বেও বহু শক্তি কওমী মাদরাসা ও আলেমদের বিরুদ্ধে কাজ করেছে কোন লাভ হয়নি। কেননা আলেমদের সাথে সম্পর্ক মহান রব্বুল আলামিনের।

আজ সোমবার বিকেলে রাজধানীর ছোট পাইটি শায়েখ ড. মুস্তাক আহমদ দা.বা. পরিচালিত খানকা ও মাদরাসা শায়খ যাকারিয়ার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসার প্রতিষ্ঠার পরিচালক শায়েখ ড. মুস্তাক আহমদ দা.বা. এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, সিলেট অঞ্চলে বন্যার ভয়াবহ পরিস্থিতি সবাই দেখছে। কিন্তু সে অনুযায়ী সহায়তা করা হচ্ছে না সরকার। ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দূর্ভোগ বেড়েই চলেছে।

এ অবস্থায় বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের খুবই জরুরি। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন।

আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ তায়ালা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। সিলেটের পরিস্থিতিও আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটি পরীক্ষা। এ পরীক্ষায় ধৈর্য্যরে মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন সেবা সংস্থাসহ সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ