মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিলেটে বন্যার্তদের ত্রাণবাহী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী একটি পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে গেছে। এসময় পিকআপ ভ্যানের চালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের একজন কর্মকর্তা আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক মো. সেলিম মিয়া (২৮) ও গণস্বাস্থ্য কেন্দ্রের মাইক্রোবায়োলজিস্ট নজরুল ইসলাম (৩৪)।

গণস্বাস্থ্য কেন্দ্রের মাইক্রোবায়োলজিস্ট নজরুল ইসলাম বলেন, আমরা সিলেটের বিশ্বনাথ থানায় বন্যার্তদের জন্য শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ নিয়ে যাচ্ছিলাম। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়ক ধরে নরসিংদীর মাধবদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি পরিবহন বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কার্ভাডভ্যানের সামনের অংশ একদম দুমড়েমুচড়ে যায়।

তিনি আরও জানান, এসময় গুরুতর আহত হন চালক সেলিম। ঘটনার পর আমাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চালককের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) নূর হায়দার তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাস এবং পিকআপ ভ্যান ফাঁড়িতে নিয়ে আসি। যান চলাচল স্বাভাবিক আছে। আর আমরা গণস্বাস্থ্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কারণ তারা যেনো দূর্ঘটনা কবলিত গাড়ি থেকে ত্রাণ সামগ্রী গুলো নিয়ে যায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ