মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোণার সদর উপজেলার চল্লিশা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন।

সোমবার (২৩ মে) ভোরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে নেত্রকোণা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের নান্দাইল এলাকার বাসচালক সবুজ মিয়া ও সুনামগঞ্জের ধর্মপাশার বাসের হেলপার সোহেল মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোর সোয়া ৫টার দিকে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী একটি বাস নেত্রকোণার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা ময়মনসিংহগামী ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন।

নেকোণা ফায়ার সার্ভিসের উপপরিচালক আল মামুন বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ