বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্বব্যাপী করোনার তাণ্ডব আরও কমলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের দাপট কমেছে। বেশ কিছু দিন ধরেই ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী।

সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে চারশ’র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে পৌনে ৫ লাখের নিচে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, সোমবার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৭০ জনের। আগের দিন রোববার (২২ মে) করোনায় মৃত্যুর এ সংখ্যা ছিল ৮২২ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ২৫১ জনে।

এছাড়াও এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৮৫৯ জন। রোববার এ সংখ্যা ছিল ৬ লাখ ৩ হাজার ৭৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে সোয়া লাখের বেশি। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার ৯৪৭ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। এই সময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৯০ জন এবং মারা গেছেন ১ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ২৬ লাখ ৪৬ হাজার ৭৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬৭ জন মারা গেছেন।

অন্যদিকে একই সময়ে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৭১০ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৪৫০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫০ জনের। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জাপান, ইতালি ও থাইল্যান্ড।

ওয়ার্ল্ডওমিটার থেকে আরও জানা যায়, ভাইরাসটিতে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫০ লাখ ৪ হাজার ৪৩৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ৯২৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৪১৩ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৭ লাখ ৯১ হাজার ২২০ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৬৮০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ