মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


রাজধানীর মগবাজারে গ্যাসের লাইনে বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মগবাজার মোড়ে গ্যাসের লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২২ মে) রাত ১১টার কিছু পরে গ্যাসের লাইন বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন সেখানে কর্মরত কর্মচারীরা।

জানা গেছে, ইস্কাটন থেকে মগবাজারগামী রাস্তার উন্নয়ন কাজ চলার সময় রাস্তা খোড়ার ভ্যাকু মেশিনের আঘাতে গ্যাসের লাইন ফেটে যায়। লাইন ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তীব্র বেগে গ্যাস নিঃসরণ হতে শুরু করে।

গ্যাস নিঃসরণের তীব্রতা এতোটাই বেশি যে সেখানে কর্মরত তিনজন কর্মচারী মিলেও গ্যাস নিঃসরণ বন্ধ করতে পারেননি। সেই সঙ্গে আগুন না ধরার কারণে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, গ্যাসের লাইন ফেটে যাওয়ার দুই ঘণ্টা অতিবাহিত হলেও ঘটনাস্থলে দেখা মেলেনি তিতাসের কোনো কর্মকর্তার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ