মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

৫ ঘণ্টায় নেভেনি আগুন, ইউনিট বাড়িয়ে ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার কোম্পানির ঔষধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ সোমবার দুপুর ১২টার দিকে।

বিকেল ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫ ঘণ্টা ধরে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই আরও ৮টি বাড়িয়ে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে মন্তব্য করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ