শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

অন্ধ্রপ্রদেশে মন্ত্রীর বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জেলার নাম পরিবর্তনকে কেন্দ্র করে ভারতের অন্ধ্রপ্রদেশে এক মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। অমলাপূরম শহরে এই সহিংস ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় নাম পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতা করে বেশকিছু মানুষ শহরটিতে বিক্ষোভ করছিল। এ সময় স্থানীয় পুলিশ বিক্ষোভে লাঠিচার্জ শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভাকারীদের ছোড়া পাথরে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৪ এপ্রিল তৎকালীন পূর্ব গোদাভারির কিছু এলাকা নিয়ে নতুন জেলা ঘোষণা করে রাজ্য কর্তৃপক্ষ। তখন এই জেলার নাম দেওয়া হয় কোনাসীমা। কিন্তু গত সপ্তাহে রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সেই নাম পরিবর্তন করে বি আর আম্বেদকর করার প্রস্তাব করা হয় এবং এতে জনগণের পক্ষ থেকে কোনো আপত্তি আছে কিনা জানতে চাওয়া হয়। ওই প্রস্তাবের বিরোধিতা করে মঙ্গলবার বিক্ষোভ করছিল বেশ কয়েকটি স্থানীয় গ্রুপ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করলে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়।

এরপর বিক্ষোভকারীরা প্রদেশের পরিবহনমন্ত্রী পিনিপ বিশ্বরুপের বাড়িতে অগ্নিসংযোগ করে। তবে মন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে পুলিশ। মন্ত্রীর বাড়ি ছাড়াও পুলিশের একটি গাড়ি এবং এক শিক্ষাপ্রতিষ্ঠানের একটি বাসে আগুন দেয় বিক্ষোভকারীরা।

অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মেকাঠোটি সুচরিতা বলেছেন, এটা খুবই দুঃখজনক যে এই ঘটনায় পুলিশের ২০ সদস্য আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ