আওয়ার ইসলাম ডেস্ক: বৃটেনে নেতৃস্থানীয় আলেম উলামা,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার ঈদ প্রীতি সমাবেশ গত ২২ মে রবিবার পূর্ব লন্ডনের লী মেডিসন রেস্টুরেন্ট এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
ঈদ প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন লন্ডনের প্রবীণ আলেম মাওলানা শায়খ সাঈদ আলী, বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন (বি,টি,এ) ইউকের কোষাধ্যক্ষ অধ্যাপক মিছবাহ উদ্দিন কামাল,টানেস রোড মসজিদের খতিব ও মাদরাসাতুল হাসানাইন সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমাদ,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ,ইমাম ক্বারী মাওলানা আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম শাখার সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, লন্ডন মহানগর শাখার সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন,সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নোমান হামিদী, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ বুলু মিয়া,টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, মাওলানা আশরাফ খান,ইমাম মাওলানা শরীফ আহমদ, মুহাম্মদ শিশু মিয়া আলহাজ্ব সৈয়দ আরজুর ইসলাম, আলহাজ্ব মুস্তাফিজুর রহমান,মাওলানা আফসার উদ্দিন,প্রমুখ। সমাবেশ পবিত্র কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেন বিশিষ্ট ক্বারী মাওলানা আহমদ রবি ও হাফিজ মাওলানা আসাদ আহমদ। কবিতা পাঠ করেন কবি সৈয়দ রফিকুল হক।
ঈদ প্রীতি সমাবেশে বক্তারা বলেছেন,ভুঁইফোড় সংগঠন কথিত গণকমিশন কর্তৃক দেশের খ্যাতিমান ১১৬ জন আলেম উলামা ও আদর্শ মানুষ গড়ার কারিগর এক হাজার কাওমী মাদ্রাসা কে নিয়ে মনগড়া ভিত্তিহীন যে শ্বেতপত্র দুদকে জমা দিয়েছে তা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।কোন আলেম উলামা দুর্নীতি ও অর্থপাচারের সাথে জড়িত নয়।তথাকথিত গণকমিশনের লোকজনই তো দুর্নীতি ও অনৈতিক বিভিন্ন কাজে সাথে জড়িত।
ইসলাম বিদ্বেষী এই চক্রের সকল ষড়যন্ত্র কে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। ইসলাম প্রিয় জনতার বাংলাদেশে ইসলাম বিদ্বেষীদের কোন স্থান হবে না।
বক্তারা আরো বলেছেন, সরকার পরিকল্পিতভাবà§