মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


পদ্মা সেতুর উদ্বোধনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হবে।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে গণভবন গেটে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

এর আগে, তিনি সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ এবং নামকরণ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।

উদ্বোধনে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হবে কিনা? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, সবাইকে আমন্ত্রণ জানানো হবে। যারা বেশি বিরুদ্ধে বলছেন তাদেরকে আগে দেবো।

পদ্মা সেতু উদ্বোধনের তারিখ চূড়ান্ত হওয়ার কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ তথা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের অনেক প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উদ্বোধনের সুসংবাদ হলো, আগামী ২৫ জুন (শনিবার) সকাল ১০টায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীর নামেই পদ্মাসেতুর নামকরণ করতে বলেছেন জানিয়ে কাদের বলেন, আমরা দুটো সামারি নিয়ে এসেছি। একটি সামারিতে তারিখ দিয়ে তিনি (প্রধানমন্ত্রী) সই করেছেন। আরেকটি সামারি তিনি সই করেননি, সেটা হচ্ছে নামকরণ নিয়ে। তিনি বলেছেন পদ্মাসেতু পদ্মা নদীর নামেই হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ