মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ১৭ রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমার উপকূলে মালয়েশিয়াগামী একটি নৌকা ডুবে অন্তত ১৭ জন রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। ডুবে যাওয়া নৌকাটিতে ৯০ জনের মতো আরোহী ছিল বলে জানা গেছে। রেডিও ফ্রি এশিয়ার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের সামরিক সরকারের একজন মুখপাত্র বলেছেন, রাখাইনের দক্ষিণে শোয়ে থাউং ইয়ানের কাছে থাপ্যায় হামাও দ্বীপের প্রায় পাঁচ নটিক্যাল মাইল পশ্চিমে নৌকাটি ডুবে যায়।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ে থেকে গত ১৯ মে নৌকাটি ছাড়ে। কিন্তু, এর কয়েকদিন পরই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে। রাখাইন উপকূলে কয়েকজনের মরদেহ ভেসে ওঠার পর নৌকাডুবির তথ্য জানা যায়। এখন পর্যন্ত নৌকাটির ৫০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে।

ইউএনএইচসিআর গত আগস্টে এক রিপোর্টে জানায়, ২০২০ সালে সাগর পাড়ি দেয় দুই হাজার ৪১৩ জন রোহিঙ্গা। এর মধ্যে ২১৮ জন রোহিঙ্গা নিখোঁজ বা নিহত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ