মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ছাতকে বন্যাদুর্গতদের মাঝে খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, প্রায় প্রতিবছরই বাঁধ ভেঙ্গে সুনামগঞ্জের হাওর অঞ্চলের কুষকদের লাখ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হচ্ছে। সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।

টেকসই বাঁধ নির্মাণ ও বাঁধ রক্ষার মাধ্যমে হাওরের ফসল রক্ষায় সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বছর বাঁধ ভেঙ্গে ফসলহানীর শিকার ও ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আর বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ করতে হবে। খেলাফত মজলিসের উদ্যোগে সুনামগঞ্জের ছাতকে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ ২৫ মে সকাল ১১ টায় ছাতক সদর ও বেলা ২ টায় চরমহল্লা ইউনিয়নে খেলাফত মজলিসের পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে অন্যান্যেল মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ঈমাম উদ্দিন, সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সিলেট মহানগরী সহসভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক, সুনামগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা খীলল আহমদ, মাওলানা আকীক হোসাইন, মাওলানা আখতার হোসাইন আতিক, মাওলানা জহিরুল ইসলাম, ফজলুর রহমান, মাওলানা বোরহান উদ্দিন জসিম, মাওলানা কামরুল ইসলাম, ফারুক আহমদ জাবদে, আবুল হাসনাত, জসিম উদ্দিন, ছাত্র মজলিস নেতা সাজিদুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে খেলাফত মজলিসের পক্ষ থেকে ছাতক সদর ও চরমহল্লা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কিছুর পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, সয়াবিন তেল, লবন, পেঁয়াজ ইত্যাদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ