মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

পর্যটনবান্ধব দেশের তালিকায় তিন ধাপ এগোল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বৈশ্বিক ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক-২০২১ এ ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। সূচকটি তৈরি করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)।

এতে বিশ্বের ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১০০তম স্থানে রয়েছে। সূচকে সবার উপরে রয়েছে জাপান এবং সবার শেষে রয়েছে আফ্রিকার দেশ চাদ (১১৭তম)।

মঙ্গলবার (২৪ মে) ডব্লিউইএফ ‘দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স-২০২১ : রিবিল্ডিং ফর এ সাসটেইনেবল অ্যান্ড রিজিলিয়েন্ট ফিউচার’ শীর্ষক এক প্রতিবেদনে এই সূচক প্রকাশ করেছে।

ডব্লিউইএফের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রতিবেশী ভারত ৮ ধাপ পিছিয়েছে। দেশটি ২০২০ সালে এই সূচকে ৪৬তম অবস্থানে ছিল। এবার ২০২১ সালে তারা ৫৪তম স্থানে ঠাঁই পেয়েছে। তুলনামূলক ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা ৭৪তম এবং পাকিস্তান ৮৩তম। অন্যদিকে, বাংলাদেশের চেয়ে দুই ধাপ পেছনে আছে নেপাল ১০২তম।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অনেক অংশে দুই বছর ধরে কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত পর্যটন শিল্পের ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে। আর ধকল কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরার এই ধারায় শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, স্পেন, ফ্রান্স এবং জার্মানি। তবে সামগ্রিকভাবে আন্তর্জাতিক পর্যটন এবং ব্যবসায়িক ভ্রমণ এখনও প্রাক-মহামারি পর্যায়ের তুলনায় অনেক পিছিয়ে আছে।

সূচকে জাপানের পরে শীর্ষ ৭ দেশের মধ্যে আছে, স্পেন (৩য়), ফ্রান্স (৪র্থ), জার্মানি (৫ম), সুইজারল্যান্ড (৬ষ্ঠ), অস্ট্রেলিয়া (৭ম)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ