মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

বন্যা কবলিত আসাম রেখে মাদ্রাসা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, আসামে বন্যায় এ পর্যন্ত অন্তত ১৮ জন মারা গেছেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাদ্রাসাগুলি নিয়ে উদ্বিগ্ন। বন্যা দুর্গতরা সাহায্যের জন্য অপেক্ষা করছে কিন্তু মুখ্যমন্ত্রী ভারতের মাদ্রাসাগুলো বন্ধ করার প্রস্তুতি নিচ্ছেন। তার এ আচরণ ইতোমধ্যেই এই সরকারের এজেন্ডা স্পষ্ট করে দিয়েছে।

মাদ্রাসা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘তারা যে শুধুমাত্র মুসলিম এবং ইসলামকে ঘৃণা করে সেটা তাদের মুখে প্রকাশ্যে এসেছে। মোদী সরকারের মাদ্রাসা আধুনিকীকরণের পরিকল্পনা নেই কি?’

তিনি বলেন, আসামে বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাদ্রাসাগুলি নিয়ে উদ্বিগ্ন। মাদ্রাসার লোকেরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। মাদ্রাসায় বিজ্ঞান, গণিতসহ অন্যান্য বিষয় পড়ানো হয়। কিন্তু তারা (বিজেপি) শুধুমাত্র ইসলাম ও মুসলমানদের ঘৃণা করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ