শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

বিশ্বে ফের করোনায় আক্রান্ত-মৃত্যু বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের তাণ্ডব খুব একটা বেশি প্রবল নয়, তবে এ ভাইরাসে এখনো আক্রান্ত ও ও মৃত্যু হচ্ছে। গত কয়েকদিনে এ গ্রাফ ওঠানামা করছে। এর মধ্যে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৪৬৪ জনের, যা আগের দিনের সবচেয়ে অনেকটা বেশি।

এর আগে মঙ্গলবার (২৪ মে) মারা যান ৯৪০ জন। এ ছাড়া তার আগের দিন সোমবার (২৩ মে) মারা যান ৪৭০ জন।

এ ছাড়া বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৭৯ জন। আর মঙ্গলবার শনাক্ত হয়েছিল ৪ লাখ ৫০ হাজার ৬৯০ জন। এ সংখ্যা গতকালের চেয়ে বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ১২০ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩ হাজার ৪২৫। আর মোট সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৩৮৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫২ লাখ ৪১ হাজার ১৬ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৯ হাজার ৫২৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৪১ হাজার ২০০ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৪৯০।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৮১৫ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৯৫৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ