শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের

সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইয়েমেনের ওপর গোয়েন্দা নজরদারি করার সময় দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ওই ড্রোন ভূপাতিত করে ইয়েমেনের বাহিনী। খবর তাসনিম নিউজের।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলার মধ্যেই সানাপ্রদেশের আকাশে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় সৌদি আরবের ড্রোনটি ভূপাতিত করা হয়।

গত ২ এপ্রিল থেকে সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সানার একটি আবাসিক এলাকায় সৌদি আরবের ড্রোনটি ভূপাতিত হয়। এতে তিন বেসামরিক নাগরিক নিহত এবং তিনজন আহত হয়েছেন।

ইয়েমেনের আলোচক দলের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, এ ঘটনা কেন্দ্র করে যদি যুদ্ধবিরতি ভেঙে যায়, তা হলে এর দায় সৌদি নেতৃত্বাধীন আরব জোটকে নিতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ