শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

অভিযানে নামছে এরদোগানের সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়ায় আবারও অভিযানে নামছে তুরস্কের সেনাবাহিনী। সীমান্তের কাছে নিজেদের দখলে থাকা দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করতে সেখানে অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

এরদোগান সিরিয়ার যে স্থানে অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন বর্তমানে সেখানে অবস্থান করছে ‘সিরিয়ান ড্যামোক্রেটিক ফোর্স’। এই দলটি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সম্পৃক্ত।

‘পিকেকে’কে ১৯৮৪ সাল থেকে আলাদা কুর্দিস্তানের দাবিতে সশস্ত্র আন্দোলন করে আসছে। এ জন্য তুরস্ক পিকেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পিকেকে এবং তুরস্কের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

এরদোগান বলেন, আমাদের দক্ষিণ সীমান্তে দুটি অঞ্চলের মধ্যে ৩০ কিলোমিটার নিরাপদ সংযোগ স্থাপন করতে আমরা যে প্রজেক্ট হাতে নিয়েছিলাম সেটির অসমাপ্ত কাজ শিগগিরই শুরু করতে যাচ্ছি। সেনা, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের প্রস্তুতি শেষ করার সঙ্গে সঙ্গেই সেখানে অভিযান শুরু হবে।সূত্র: আরব নিউজ, আল জাজিরা

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ