শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

জ্ঞানবাপী মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধের দাবিতে ফের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্ঞানবাপী নিয়ে আরেকটি মামলা হলো বারাণসীর আদালতে। হিন্দুত্ববাদীদের করা মামলায় বলা হয়েছে, মসজিদ চত্বরে মুসলিমদের প্রবেশ বন্ধ হোক।

আবেদনে দাবি করা হয়েছে, পুরো জমিটাই কাশী বিশ্বনাথ মন্দিরের। সেখানে তাই মসজিদ থাকতে পারে না। পুরো জমি মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হোক।

জ্ঞানবাপী নিয়ে মুসলিম পক্ষের আইনজীবী অভয় যাদব গণমাধ্যমকে জানিয়েছেন, '‘জ্ঞানবাপী মসজিদের জমি ওয়াকফ বোর্ডের সম্পত্তি।’

গত ১৭ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, জ্ঞানবাপী মসজিদে নামাজ পড়া যাবে। বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জেলাশাসককেও নির্দেশ দিয়েছে, মুসলিমরা যাতে নামাজ পড়তে পারেন, তার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে। ওজুখানা ও তহখানা সিল করে দেয়ায় ওজুর জন্য পানির ব্যবস্থা করার জন্যও জেলাশাসককে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

সুপ্রিম কোর্টের নির্দেশে জ্ঞানবাপী সংক্রান্ত আগেকার আবেদনের বিচার এখন জেলা বিচারকের আদালতে হচ্ছে। মঙ্গলবার সেখানে শুনানি হয়েছে। ২৬ মে আবার হবে। তারপর রায় দিতে পারেন বিচারক। তার মধ্যেই আরেকটি আবেদন জানানো হলো।

বেঙ্গালুরুর বেসরকারি নিউ হরাইজন স্কুল কর্তৃপক্ষ প্রাক্তন পড়ুয়াদের নির্দেশ দিয়েছে, তারা যেন গুগল ম্যাপে জ্ঞানবাপীকে মসজিদ না বলে মন্দির বলে উল্লেখ করে। যতক্ষণ পর্যন্ত গুগল মসজিদ বদলে মন্দির না লিখছে, ততদিন পর্যন্ত এই কাজ করে যেতে হবে বলে তারা নির্দেশ দিয়েছে। কীভাবে গুগল ম্যাপে পরিবর্তন করতে হবে, তাও জানিয়ে দেয়া হয়েছে। সাবেক পড়ুয়াদের ইমেল করে নির্দেশ দেয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্ক্রিনিং না করেই ইমেল পাঠানো হয়েছিল। এর আগে এই স্কুল সমস্ত ছাত্রদের 'কাশ্মীর ফাইলস' সিনেমাটি দেখতে বাধ্য করেছিল। সূত্র: ডয়েচে ভেলে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ