মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত বেড়ে ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলার জীবন নগরে পর্যটকবাহী গাড়ি পড়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।

এর আগে সকালে দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতরা হলেন মানিক গঞ্জের রাজীব মিয়া, বুয়েটের সিনিয়র সিকিউরিটি গার্ড মো. হামিদুল ইসলাম ও অজ্ঞাতনামা আরেক ব্যক্তি।

আজ বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ জানান, ঢাকা থেকে আসা গাড়িটি জীবননগরে সাড়ে ১০টার দিকে পৌঁছালে দুর্ঘটনা ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুই হাজার ফুট নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় । আহত হয় আরও আটজন।

এ দিকে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক অফিসার মো. ইকবাল জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করে কয়েকজনকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, সকাল থেকে বান্দরবানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও গভীরতার কারণে উদ্ধারকারীদের অনেকটা বেগ পেতে হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে গাড়িটি এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি।

এদিকে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, আহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে দমকলবাহিনীর সদস্যরাও আছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ