মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

নতুন নির্বাচনের দাবি নিয়ে মাঠে নামা ইমরান খানের ১৭শ সমর্থক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন নির্বাচনের দাবি নিয়ে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা করা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের টিয়ার গ্যাসের শেল ছুড়ে এবং লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। কয়েকশ সমর্থককে আটকও করা হয়েছে।

নানা নাটকীয়তার পর গত এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান। তারপর থেকেই নতুন নির্বাচনের দাবিতে তার সমর্থকরা নানা সময়ে মিছিল-সমাবশে করছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এবার ইমরান তার সমর্থকদের ইসলামাবাদ অভিমুখে যাত্রা করার এবং দেশটির নতুন সরকারকে বিলুপ্ত করে জাতীয় নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা না করা পর্যন্ত সেখানে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ইমরানের ডাকে সাড়া দিয়ে বুধবার তার হাজারো সমর্থক উত্তরপশ্চিমের নগরী পেশওয়ার থেকে গ্রান্ড ট্রাঙ্ক রোড ধরে ইসলামাবাদ অভিমুখে রওয়ানা করে। একটি ট্রাকের ওপর ইমরান নিজে ওই মিছিলের নেতৃত্ব দেন।

এদিকে, ইমরানের রাজধানী অভিমুখে যাত্রার ঘোষণার পর ইসলামাবাদে ঢোকা ও বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। বুধবার পার্লামেন্ট ভবন, সরকারি অফিস-আদালত, দূতাবাসসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও বন্ধ রাখা হয়।

গ্রান্ড ট্রাঙ্ক রোডে পড়া পাঞ্জাব প্রদেশের অন্যান্য বড় বড় নগরীগুলোর প্রবেশ এবং বের হওয়ার পথও এদিন বন্ধ রাখা হয় বলে জানান কর্মকর্তারা। কোনো আবরোধ আমাদের থামাতে পারবে না, মিছিল শুরুর পর সমর্থকদের উদ্দেশে এ কথা বলেন ইমরান।

পরে এক টুইটে তিনি লেখেন, পার্লামেন্ট বিলুপ্ত এবং নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত আমরা ইসলামাবাদে অবস্থান করবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ