শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

নিবার্চনের ঘোষণা দিতে সরকারকে ৬ দিনের আল্টিমেটাম ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের সংসদ ভেঙ্গে নতুন নিবার্চনের ঘোষণা দিতে বর্তমান সরকারকে ছয় দিনের সময় দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

দেশটির রাজধানী ইসলামাবাদের নবম অ্যাভিনিউতে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন ইমরান খান।

তিনি বলেছেন, আমাদের স্বাধীনতা আন্দোলনকে ব্যর্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা স্বাধীনতার জন্য যে কোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমেরিকার পুতুল সরকারকে জনগন ইতোমধ্যে প্রত্যাখান করেছে।

তিনি আরও বলেন, মীর জাফর এবং মীর সাদিক ছিলেন মার্কিন ষড়যন্ত্রের অংশ। তাদের মন্ত্রিসভার অর্ধেকের বেশি জামিনে। বর্তমান প্রধানমন্ত্রী ও তার ছেলেকে শাস্তি দেওয়া হয়েছে। চোরদের হাতে ক্ষমতা হস্তান্তর করা জাতির জন্য এর চেয়ে অপমানজনক আর কী হতে পারে? যেভাবে ষড়যন্ত্র করে আমাদের সরানো হয়েছে, তাতে জনগণের মধ্যে চরম ক্ষোভ রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমরা কি বিলাওয়াল ভুট্টো ও ফজলুর রহমানের লংমার্চে বাধা দিয়েছি, শান্তিপূর্ণ প্রতিবাদ কেন আমাদের অধিকার নয়? আমাদের স্বাধীনতা আন্দোলনেও নারী-শিশু ও গোলাগুলি হচ্ছে, জাতির নারীদের আমি স্যালুট জানাই।

চেয়ারম্যান পিটিআই বলেন, নির্বাচনের তারিখ পর্যন্ত এখানে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ২৪ ঘণ্টায় দেশের পরিস্থিতি নৈরাজ্যের দিকে যাচ্ছে, সরকারের পক্ষ থেকে জনগণ ও পুলিশের মধ্যে বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ৬ দিনে নির্বাচনের তারিখ ঘোষণা না হলে কর্মীদের নিয়ে ফিরে আসব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ