শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

তাজমহলের ম*সজিদে নামাজ পড়ায় ৪ পর্যটক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তাজমহলের মসজিদ প্রাঙ্গনে নামায পড়তে পারবেন না দর্শনার্থীরা। এমনই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই তাজমহল চত্বরে নামায পড়ার ‘অভিযোগে’ চারজনকে গ্রেফতার করা হয়েছে। চার ‘অভিযুক্ত’কে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, তাজমহল চত্বরে নামায পড়ায় সিআইএসএফের তরফে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন আজমগড় ও বাকি তিনজন হায়দরাবাদের বাসিন্দা। এ

ই চারজনকে গ্রেফতার করার পর তাদের আগ্রা পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ। তাজমহলের মূখ্য দরজার পশ্চিম দিকে শাহী মসজিদ রয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতি শুক্রবার সমস্ত পর্যটকদের জন্য বন্ধ থাকে তাজমহল। শুধুমাত্র দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত নামায পড়ার জন্য খুলে দেওয়া হয় তাজমহল।

সূত্রের খবর অনুযায়ী, ঘটনার দিন অর্থাৎ বুধবার ওই চার অভিযুক্ত মসজিদে নিয়মের বাইরে গিয়ে নামায পড়ে। যদিও এএসআই-এর তরফে শুধুমাত্র শুক্রবারই নামায পড়ার অনুমতি দেওয়া হয়েছে।

ইন্তজামিয়া কমিটির অধ্যক্ষ ইব্রাহিম জৈদী এই বিষয়ে বলেন, “এতকাল ধরে তাজমহলের মসজিদে নামায পড়া হয়। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের দোহাই দিয়ে এএসআই তাজমহলে নামায নিষিদ্ধ করেছে। যদি এইরকম নির্দেশ থাকে তাহলে তাজমহলের বাইরে বোর্ড লাগানো উচিত”।

সূত্র: পূবের কলম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ