শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

মুসলিম তরুণীর সঙ্গে সম্পর্ক থাকায় যুবককে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির মা ও পরিবারের অভিযোগ, মুসলিম এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় ওই যুবককে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ওই তরুণীর ভাই শাহাবুদ্দিন (১৯) ও অপর জন নওয়াজ (১৯)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, নিহত ওই যুবকের নাম বিজয় কাম্বলি (২৫)। তিনি ওয়াদি টাউনের ভীমানগরের বাসিন্দা।

বিজয়ের এক বন্ধু জানান, গত সোমবার রাতে রেলওয়ে সেতুর কাছে একদল লোক বিজয়ের ওপর চড়াও হন। তর্কের একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই বিজয় মারা যান।

তিনি বলেন, আমরা বসে কথা বলছিলাম। হঠাৎ কোথাও থেকে এসে তারা হাজির হন। আমাদের সামনে দুজন দাঁড়ান। আমরা তাদের চিনি না। এসেই ওর (বিজয়) উপর হামলা চালান তারা। একজনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, মুসলিম এক তরুণীর সঙ্গে বিজয়ের প্রেমের সম্পর্ক ছিল। তবে মেয়ের পরিবার শুরু থেকেই তাদের সম্পর্কের বিরোধিতা করে আসছিল।

এ ঘটনার পর কালাবুর্গি জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ছেলের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই থানায় মামলা দায়ের করেছেন নিহত বিজয় কাম্বলির মা। মামলার এজাহারে ওই তরুণীর বাবা ও ভাইয়ের বিরুদ্ধে ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ করেছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ