মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ডাকাত সন্দেহে র‍্যাবের উপর হামলা, ‘অনুতপ্ত’ এলাকাবাসীর শান্তি সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ডাকাত সন্দেহে র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে বারিয়ারহাট পৌরসভার উদ্যোগে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও স্থানীয় লোকজন অংশ নেন।

সমাবেশে বারিয়ারহাট পৌরবাজারের ব্যবসায়ী নেতারা বলেন, ২৫ মে সন্ধ্যায় ভুল বোঝাবুঝির কারণে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সে জন্য দুঃখ প্রকাশ করেন তারা। এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সচেতন থাকবেন বলেও জানান।

বারিয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম বলেন, গত ২৫ মে পৌর সদরে র‍্যাব সদস্যদের উপর না বুঝে ডাকাত সন্দেহে যে হামলার ঘটনা ঘটেছে, সে জন্য আমরা অনুতপ্ত। আমরা চাই এ ঘটনার সঙ্গে যারা যুক্ত তদন্ত করে তাদের বের করা হোক। এ ঘটনায় নিরীহ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করছি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের সময় র‍্যাব সদস্যদর ওপর হামলার যে ঘটনা ঘটেছে, তা পরিষ্কার অপরাধ। আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই কারও।

তিনি আরও বলেন, ওই দিন হামলার সময় র‍্যাব সদস্যদের দুটি অস্ত্র হারিয়ে গেছে। অভিযান চালিয়ে ইতিমধ্যে একটি অস্ত্র উদ্ধার করা গেছে। বুঝে বা না বুঝে অপর অস্ত্রটি যে বা যারা নিয়েছেন বিলম্ব না করে সেটি আমাদের দিয়ে যাবেন। এটি সরকারি সম্পদ। স্বেচ্ছায় এ অস্ত্র জমা না দিলে আমরা কঠোর হতে বাধ্য হব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বারিয়ারহাট পৌরবাজার কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, বারিয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম, বারিয়ারহাট পৌরসভার প্যানেল মেয়র নিজাম উদ্দিন প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ