শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

বিশ্বের ২২ দেশে ছড়াল মাঙ্কিপক্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ২২টি দেশে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর গালফ নিউজ’র।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মাঙ্কিপক্সের সামাজিক সংক্রমণের ঝুঁকি রয়েছে বলেও এ দিন সতর্ক করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, মাঙ্কিপক্স ভাইরাসের বায়ুবাহিত সংক্রমণের ‘তাত্ত্বিক’ সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ২৩ মে পর্যন্ত বিশ্বের ১৮টি দেশে ১৬০ জন মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছিল। গত চারদিনে সেটি বেড়ে ২২৬ জনে দাঁড়িয়েছে।

আফ্রিকার পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ‘মাঙ্কিপক্স’ ভাইরাস। এছাড়া এশিয়ার দেশ ইসরাইল, সংযুক্ত আরব আমিরাতেও মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোনো টিকা এখনো আবিষ্কৃত হয়নি। তবে গুটি বসন্তের টিকা এ রোগ থেকে ৮৫ ভাগ সুরক্ষা দেয়। কারণ, দুটি ভাইরাসের ধরন প্রায় একই রকমের।

জ্বর, গায়ে ব্যথা, বড় আকারের বসন্ত মাঙ্কিপক্সের সাধারণ বৈশিষ্ট হলেও এ রোগের কারণে মুখ বা বিশেষ অঙ্গে ক্ষত সৃষ্টি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ