বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আমি একজন মজনু: পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আদালতে নিজেকে মজনু বলে সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার ১ হাজার ৬০০ কোটি রুপির অর্থ পাচারের একটি মামলায় দেশটির একটি বিশেষ আদালতে সাক্ষ্য দিতে যান তিনি।

সেখানে তিনি দাবি করেন, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কোনো বেতন নেননি। এটি করার জন্য নিজেকে ‘মজনু’ বলে সম্বোধন করেন তিনি।

শাহবাজ বলেন, ‘আল্লাহ আমাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমি একজন মজনু এবং আমি আমার আইনগত অধিকার, আমার বেতন ও সুযোগ-সুবিধা গ্রহণ করিনি।’
২০২০ সালের নভেম্বরে দুর্নীতি প্রতিরোধ আইন ও অ্যান্টি-মানি লন্ডারিং আইনের অধীনে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) শাহবাজ শরিফের দুই ছেলে হামজা শরিফ ও সুলেমান শরিফকেও অভিযুক্ত করে। হামজা শরিফ বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এবং সুলেমান শরিফ যুক্তরাজ্যে বসবাস করছেন।

এফআইএর তদন্ত টিম ২৮টি বেনামি অ্যাকাউন্ট শনাক্ত করে। অভিযোগ উঠেছে, এসব অ্যাকাউন্টের মাধ্যমে ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত এক হাজার ৬০০ কোটি রুপি পাচার করে শাহবাজ শরিফের পরিবার ।

শুনানি চলাকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি সাড়ে ১২ বছরে সরকারের কাছ থেকে কিছুই নিইনি। আমার বিরুদ্ধে আড়াই লাখ রুপির অভিযোগ আনা হয়েছে। সূত্র : এনডিটিভি, ডন

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ