শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ইমরান খানের বিরুদ্ধে ১৬ মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করেছে ইসলামাবাদের পুলিশ। সরকারবিরোধী আন্দোলনকে ঘিরে লংমার্চের আয়োজন করার পর তার ও পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

রবিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে জানায়, পিটিআই চেয়ারম্যান ইমরান খান, শাহ মেহমুদ কুরেশি ও আসাদ উমরসহ দলের অন্যান্য সিনিয়র নেতাদের বিরুদ্ধে শনিবার ১৬টি মামলা নথিভুক্ত করেছে ইসলামাবাদ পুলিশ। গত সপ্তাহে দেশের কেন্দ্রীয় রাজধানীতে দলটির আজাদি মার্চের সময় সংঘটিত দাঙ্গার কারণে এসব মামলা দায়ের করা হয়।

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব ছাড়াও শিরীন মাজারি, জারতাজ গুল, আলী আমিন গন্ডাপুর এবং রাজা খুররম নওয়াজের নামেও এফআইআর দায়ের রয়েছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আজাদি মার্চের সময় সড়ক অবরোধ, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানো, পুলিশ সদস্যদের ওপর হামলা ও জানমালের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে বলেও জানিয়েছে তারা।

প্রসঙ্গত, গত মাসে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। মূলত নিজ দলের প্রায় দুই ডজন সংসদ সদস্যের দলত্যাগের পর ইমরান সরকারের পতন ত্বরান্বিত হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তানজুড়ে বড় বড় শহরগুলোতে একের পর এক সমাবেশ করেছেন সাবেক এই তারকা ক্রিকেটার। এসব সমাবেশে পিটিআই নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ