মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ক্লাস ফাঁকি দিয়ে দিঘির পাড়ে আড্ডা, ২৫ শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্রে আড্ডা দেওয়ায় স্কুল-কলেজের ২৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (২৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মহিপাল বিজয়সিংহ দিঘির পাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১১ জন ছাত্রী এবং ১৪ জন ছাত্র রয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, স্কুল-কলেজ চলাকালে শিক্ষার্থীরা পার্কে বা বিনোদন কেন্দ্রে ঘুরতে আসে। আটক শিক্ষার্থীদের সচেতন করতে এর কুফল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। তাদের অভিভাবকদের মোবাইল ফোনের মাধ্যমে খবর দেওয়া হয়েছে।

ক্লাস চলাকালে শিক্ষার্থীদের বাইরে অবস্থানের বিষয়ে তিনি বলেন, শিক্ষকরা কিছুতেই দায় এড়াতে পারেন না। আমরা এবার সার্বক্ষণিক নজরদারিতে রাখার পরিকল্পনা করছি। মুচলেকা নিয়ে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ