মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

টিকটক করায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার, ঘটনার জেরে বিক্ষোভ-ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিকটক ভিডিও তৈরির অভিযোগে নাটোরে একটি বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

রোববার সকালে সদর উপজেলার চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বুলবুল আহমেদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় টিকটক ভিডিও তৈরির অভিযোগ এনে স্কুলের নবম শ্রেণির তিন শিক্ষার্থী বেলি খাতুন, নাহিদ ও রায়হানকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

রোববার সকালে ওই তিন শিক্ষার্থী স্কুলে এলে প্রধান শিক্ষক তাদের হাতে ছাড়পত্র ধরিয়ে দেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে।

এ সময় সাধারণ শিক্ষার্থীরাও তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়। তারা স্কুলের জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে।

খবর পেয়ে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয়।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফরোজা খাতুন যুগান্তরকে বলেন, তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের রেজুলেশন প্রধান শিক্ষক আমাকে দেখাতে পারেননি।

বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান শাহ নিশ্চিত করেছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বুলবুল আহমেদ জানান, বহিষ্কৃত শিক্ষার্থীরা টিকটক ভিডিও তৈরি করে। তারা শিক্ষকদের অবাধ্য, কোনো নিয়ম শৃঙ্খলা মানে না। এর আগে অভিভাবকরা নানা বিষয়ে মুচলেকা দিলেও তারা সংশোধন হয়নি। তাই তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ