শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

বায়তুল মুকাদ্দাসে ইহু*দিবাদীদের পতাকা মিছিল রুখতে গ্র্যান্ড মুফতি’র হুশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের ওলামা পরিষদের প্রধান ও আল-আকসা মসজিদের খতিব শাইখ আকরামা সাবরি বলেছেন, ইহুদিবাদীদের পতাকা মিছিল কখনোই আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারবে না।

রোববার বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) উসকানিমূলক পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

বায়তুল মুকাদ্দাসের গ্র্যান্ড মুফতি শেইখ আকরামা সাবরি আরও বলেন, পতাকা মিছিলের মাধ্যমে ইহুদিবাদীরা শক্তি প্রদর্শন করতে চায় এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীও উগ্রবাদীদের অশুভ ইচ্ছা পূরণের চেষ্টা করে যাচ্ছে।

আল-আকসা মসজিদের খতিব বলেন, পতাকা মিছিলে অংশগ্রহণকারীরা নেচে-গেয়ে পতাকা মিছিল করে থাকে। এ সময় তারা এমন সব স্লোগান দেয় যা উসকানিমূলক। তারা আরব ও ফিলিস্তিনিদের আবেগ ও বিশ্বাসকে কটাক্ষ করে বক্তব্য রাখে। তারা বলতে থাকে আল-আকসা ইহুদিদের এবং ফিলিস্তিনিদেরকে এই শহর থেকে বের করে দেওয়া হবে।

উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিল যাতে আল-আকসা মসজিদে প্রবেশ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে সবার প্রতি আহ্বান জানান এই গ্র্যান্ড মুফতি।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদীদের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে আল-আকসা মসজিদে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: পার্স টুডে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ