শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

শনাক্ত বেড়ে ৪০, মৃত্যু নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্ত বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ২৮ জন। একই সময়ে করোনায় মৃত্যু শূন্য।

দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৩০ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২১৫ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ২ হাজার ৪২২ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৩টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ১২ হাজার ৯০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৭ জন এবং নারী ১০ হাজার ৫৩৩ জন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে শূন্য, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে শূন্য, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ২ জন রোগী শনাক্ত হয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ