শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

এরদোগানের সঙ্গে আলোচনা করবেন পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপ করবেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন।

গতকাল রুশ সাংবাদিকরা এরদোগানের সঙ্গে আলাপের জল্পনা সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই আলাপ পূর্বপরিকল্পিত।

এর আগে গতকাল দিনের প্রথমভাগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ঘোষণা করেন, তিনি আজ ফোনে পুতিনের সঙ্গে কথা বলবেন।

যখন রাশিয়া এবং ইউক্রেন বড় রকমের সামরিক সংঘাতে লিপ্ত রয়েছে তখন এই আলোচনা হতে যাচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, "আমি আজ রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে টেলিফোনে কথা বলব। আমরা দুই পক্ষকে সংলাপ ও কূটনীতির চ্যানেল রক্ষা করার জন্য উৎসাহ দেয়া অব্যাহত রাখব।”

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে। তখন থেকে তুরস্ক মোটামুটিভাবে এই সংঘাতের ব্যাপারে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। তুর্কি সরকার রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে সম্পর্ক রাখছে কিন্তু মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় শামিল হতে রাজি হয়নি। এর বিপরীতে সংকট নিরসনের ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করে আসছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ