শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

৪ জুন সারা দেশে বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি, যুবদল ও মহিলা দলের কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আগামী ৪ জুন সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে আওয়ামী লীগের এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

এদিকে আগামীকাল বুধবার বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। আগামীকাল ২ জুন যুব মহিলা লীগ এবং ৩ জুন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ