শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

আয়ারল্যান্ডে ইসলামী সংস্কৃতি বিষয়ক প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আয়ারল্যান্ডের একটি স্বেচ্ছাসেবী মুসলিম গ্রুপ কর্তৃক ইসলামী সংস্কৃতি বিষয়ক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক সংস্থা ‘ডিসকভার ইসলাম আয়ারল্যান্ড’ (ডিআইআই) বলছে, জনসাধারণের ভুল ধারণা দূর করতে এ আয়োজন করেছে তারা। গত ২৮ মে আয়ারল্যান্ডের থারলেজের হায়েস হোটেলে প্রদর্শনীটি সম্পন্ন হয়।

‘থারলেজ ইসলামিক কমিউনিটি সেন্টারে’র ইমাম সাদি ইলমাগদুব বলেন, ‘আমরা আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাই এবং টিপেরারি কাউন্টিতে বসবাসকারী আইরিশদের প্রতি সম্মান প্রদর্শন করছি, যেন তারা আমাদের সঙ্গে যোগদান করেন প্রতিবন্ধকতা দূর করা, যোগাযোগ প্রতিষ্ঠা করা এবং স্থানীয়দের সঙ্গে সেতুবন্ধ তৈরির কাজে।

প্রদর্শনীতে ইসলামী সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। যেমন— ক্যালিগ্রাফি, ইসলামী পোশাক, ইসলামী বই-পুস্তক, আয়ারল্যান্ডে ইসলামের ইতিহাস ইত্যাদি। এ ছাড়া শিশু ও নারীদের জন্য ছিল মেহেদির বিশেষ আয়োজন।

ডিআইআই আয়ারল্যান্ডে তথ্য প্রচার, প্রদর্শনী, উপস্থাপনা, কর্মশালা ও সাহিত্যকর্মের মাধ্যমে ইসলামের সঠিক রূপরেখা তুলে ধরতে চায়। বিশেষ করে তারা ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করতে চায়।

উল্লেখ্য, পিউ রিসার্চের মতে আয়ারল্যান্ডে ৭০ হাজারের মতো মুসলমানের বসবাস।

সূত্র: অ্যাবাউট ইসলাম, ইসলামী জীবন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ