শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

‘কালিমায়ে শাহাদাত পাঠ করে মনে হলো মাত্রই জন্মগ্রহণ করলাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাজিলের বিমান বাহিনীর কর্মকর্তা জন লুক ডি কিয়ারা। ক্যাথলিক খ্রিস্টান ছিলেন তিনি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। শুধু তাই নয়; এখন সবাইকে শ্বাশত এ শান্তির ধর্ম গ্রহণের আহ্বানও জানান তিনি।

নিজের ইসলাম গ্রহণের ব্যাপারে জন লুক ডি জানান, তিনি ব্রাজিলের সর্ববৃহৎ শহর সাও পাওলোতে থাকতেন। এ সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাসিধে জীবন ও অনন্য ব্যক্তিত্ব তাকে দারুণভাবে আকৃষ্ট করে। মানুষের সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওঠাবসা, তাঁর শিক্ষা ও উত্তম চরিত্রে তিনি মুগ্ধ হন। তারপর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন জন লুক।

জন লুক ডি কিয়ারা আরো জানান, অনুরূপভাবে আল্লাহর বাণী পবিত্র কোরআনও তাকে ইসলামের প্রতি আগ্রহী করে তোলে। তিনি মনে করেন-প্রতিটি মানুষের জন্যই তাতে উপদেশ রয়েছে।

তিনি বলেন, কোরআনের মধ্যে আদর্শিক সুখী জীবনের সন্ধান পেয়েছি। আমি এখনো অনুভব করি- যেদিন আমি কালিমায়ে শাহাদাত পাঠ করেছিলাম, সেই দিনটি আমার কাছে মনে হয়েছিল-আমি হয়তো মাত্রই জন্মগ্রহণ করলাম।

সূত্র: মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ