মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে ট্রাক, ইজিবাইক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ছয়জনে দাড়িঁয়েছে। সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের মধ্যে তিনজন নারী, দুইজন শিশু ও একজন পুরুষ। সবাই একই পরিবারের সদস্য। আহতরা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ব্যক্তিগত গাড়ির যাত্রী সঞ্জু সরকার বলেন, তারা ব্যক্তিগত গাড়িতে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কালুখালীর ওই এলাকায় তারা ইজিবাইকের পেছনে ছিলেন। বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক আসে। ইজিবাইক ট্রাকটিকে সাইড দেয়। কিন্তু ট্রাকটি ইজিবাইককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক একদম ভেঙে যায়।

এ সময় তাদের গাড়ির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করে। ট্রাকটি ডান দিকে চলে আসায় তাদের ব্যক্তিগত গাড়ির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়। এতে তার বোন আহত হন।

দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, দুর্ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর পথে আরও তিনজন মারা যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ