সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

সিলেটে বন্যার্তদের মাঝে ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার ত্রাণ বিতরণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলে ত্রাণ বিতরণ করেছে ইত্তিহাদুল উলামা সাভার উপজেলা।

সংগঠনের সভাপতি যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোচক মুনাযিরে যামান আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী। বিশেষ অতিথি ছিলেন আযাদ দ্বীনি এদারা তালিম বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বাছির সুনামগঞ্জী।

গতকাল (৩১ মে) সকাল থেকে গভীর রাত পর্যন্ত সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত, চিকনাগুল, কানাইঘাট উপজেলার সাতবাঁক, বড়চতুল, সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বালিজুরি, বাদাঘাট, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা, শিমুলবাক, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারা বানভাসি অর্ধ সহস্রাধিক দরিদ্র মানুষ এবং আলেমদের মাঝে নগদ পাঁচ লক্ষাধিক টাকা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ মসজিদ মাদরাসার সংস্কার ও পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন।

এ সময় প্রধান অতিথি মাওলানা ওলিপুরী বলেন, ইসলাম মানবীয় গুণাবলীর ক্ষেত্রে পরোপকার ও জনকল্যাণমূলক কাজকে অন্যতম শ্রেষ্ঠ গুণ আখ্যা দিয়ে এর প্রতি উৎসাহ দিয়েছে।

মহাগ্রন্থ আল কোরআনের সূরা কসাস-এর ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা মানুষের প্রতি তেমন অনুগ্রহ কর (সাদক্বাহ বা যে কোন উপায়ে) যেমন আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন।

সুতরাং সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় বনী আদমের পাশে দাঁড়ানো দরকার। নগদ অর্থ, খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ সহ যার যা কিছু আছে, তা নিয়েই স্বতঃস্ফূর্তভাবে তাদের সাহায্যে এগিয়ে আসা ঈমানী দায়িত্ব ও নববী আদর্শ। মানবসেবার এ মহৎ কাজে সবার অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্য পাওয়া করুনা নয়, এটি তাদের নাগরিক অধিকার। এ অধিকার পূরণে রাষ্ট্রীয় ত্রাণ তৎপরতা আরও জোরদার করা উচিত।

মাওলানা আব্দুল বাছির সুনামগঞ্জী বলেন, খেদমাতে খালক বা সৃষ্টির সেবা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান ও ইবাদত। এ ব্যাপারে ত্রুটি হলে কেয়ামতের দিন আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। তাই আসুন, সৃষ্টির সেবার নিয়তে সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই।

ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার মজলিসে শুরার সভাপতি জামিয়া খাতামুন্নাবিয়্যীনের মুহতামিম শাইখুল হাদীস আল্লামা আশিকুর রহমান কাসেমী এবং মারকাজুত তারবিয়াহর পরিচালক প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইত্তিহাদুল উলামার সাংগঠনিক সম্পাদক দারুল আমান রাজারবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরী, কোষাধ্যক্ষ হারুনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আলী আশরাফ তৈয়ব, জামিয়া নূরিয়া ভাদাইলের মুহতামিম মুফতি আতাউল্লাহ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ