শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

জনস্বাস্থ্যের জন্য ই-সিগারেট নিষিদ্ধ করেছে মেক্সিকো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেক্সিকো সরকার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগের কারণে মঙ্গলবার ইলেকট্রনিক সিগারেট এবং অন্যান্য ভ্যাপিং ডিভাইস বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে।

প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদর বলেছেন, তামাকের ধোঁয়া শ্বাসতন্ত্রে টেনে নেয়ার চেয়ে বিকল্প হিসেবে যারা ই-সিগারেট নিরাপদ বলেছেন, তারা ‘মিথ্যা’ বলেছেন।

‘ভ্যাপর স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর’ এ কথা উল্লেখ করে লোপেজ অবরাদর বিশ্ব তামাকমুক্ত দিবসে ই-সিগারেট ও অন্যান্য ভ্যাপিং ডিভাইস বিক্রয় নিষিদ্ধ করার ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

এদিকে মেক্সিকো সিটি কর্তৃপক্ষ রাজধানীর প্রধান চত্বর জোকালো এবং ব্যস্ততম ঐতিহাসিক ডিস্ট্রিক ঘিরে আশপাশের এলাকায় যে কোন ধরণের ধুমপান নিষিদ্ধ ঘোষণা করেছে।

সিটি হল বলেছে, স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। বন্ধ জায়গা, সরকারি অফিস, দোকানপাঠ, বার এবং রেস্টুরেন্টে এক দশকের বেশী সময় ধরে ধুমপান নিষিদ্ধ রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ