শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ান মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করায় এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়ার দাবি অনুযায়ী মূল্য পরিশোধে রাজি না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

বুধবার ডেনমার্কের বৃহত্তম জ্বালানি কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছে। খবর ওয়াশিংটন পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ফিনল্যান্ড, পোল্যান্ড, বুলগেরিয়ায় ও নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করেছিল দেশটি। সর্বশেষ বন্ধ করা হয় ডেনমার্কে।

এমতাবস্থায় ডেনিশ এনার্জি কোম্পানি ওর্স্টেড বলেছে, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিলেও এখনো তারা গ্রাহকদের পরিষেবা দিতে সক্ষম হবেন। কোম্পানিটির সিইও বলেছেন, আমরা রুবলে অর্থ পরিশোধের ব্যাপারে রাশিয়ার দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা এ পরিস্থিতির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। আগামীতে রাশিয়ার গ্যাস নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান পরিচালনার দায়ে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশি ক্রেতাদের জন্য গত এপ্রিল থেকে রুবলে অর্থ প্রদান করার নির্দেশ দেন। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এ নির্দেশ মানতে রাজি না হওয়ায় একের পর এক ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। এতে বেশ বিপাকে পড়েছে দেশগুলো। তারা এ পরিস্থিতি কাটিয়ে ওঠতে চেষ্টা করে যাচ্ছে।

অন্যদিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘটনা ব্ল্যাকমেইলিং বলে জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তিনি বলেন, তার দেশের বিরুদ্ধে নেওয়া মস্কোর সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ