সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

পুলিশের ১৯ কর্মকর্তা বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত মঙ্গলবার (৩১ মে) ও বুধবার (১ জুন) দুটি পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তারা বদলিকৃত কর্মস্থলে আগামী ৮ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন, অন্যথায় ৯ জুন থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য হবেন।

তাতে আরও বলা হয়, যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মফিজুল ইসলামকে সিলেট ৭ম এপিবিএনে, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নুসরাত জাহান মুক্তাকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে), চাঁদপুরের হবিগঞ্জ সার্কের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার লায়লা ফেরদৌসীকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে), র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম উর রশীদ পীরকে সিলেট এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল খায়ের ফকিরকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খানকে সিলেট ৭ম এপিবিএনে, নীলফামারী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামানকে ঢাকা ৫ম এপিবিএনে, টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজীবুল হাসানকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রহমানকে খুলনার কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

বদলিকৃত সহকারী পুলিশ সুপারদের মধ্যে সুনামগঞ্জ ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনকে চট্টগ্রামের সিএমপি, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. বকুল হোসেনকে রংপুর সি-সার্কেলের সহকারী পুলিশ সুপার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমাকে কিশোরগঞ্জ অস্ট্রগ্রাম সার্কেলে, সিআইডির সহকারী পুলিশ সুপার শেখ সুরাইয়া ঊর্মিকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, চট্টগ্রাম সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেনকে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএস, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিস ও কিশোরগঞ্জ অস্ট্রগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হককে শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ