সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

সাবেক সিইসি ও কমিশনারদের সঙ্গে সংলাপে বসছে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপে বসবে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। ১২ জুন তাদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে ৯ জুন নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গেও সংলাপ করবে কমিশন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব পরিচালক (গণসংযোগ) এসএম আসাদুজ্জামান বলেন, আগের সংলাপের ধারাবাহিকতায় সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শিগগিরই এ সংলাপের আমন্ত্রণপত্র পাঠানো হবে।

জানা যায়, সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারদের মধ্যে যারা বেঁচে আছেন, তাদের সবাইকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে। তাদের সঙ্গে নির্বাচন কমিশনের সাবেক সচিব ও কর্মকর্তাদেরও ডাকা হবে। এ সংলাপে কোনো এজেন্ডা রাখা হয়নি। এর আগে ৯ জুন নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সঙ্গে বসবে ইসি। নিবন্ধিত ১১৮টি নির্বাচন পর্যাবেক্ষক সংস্থার মধ্যে সক্রিয় রয়েছে এমন ৩০ থেকে ৩৫টি সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে।

এর আগে নির্বাচন কমিশন ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছিল। কমিশন সেসব আমলে নিয়ে ইতোমধ্যে বিচার বিশ্লেষণ করে নিজেদের অবস্থানও জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ