মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গায় কোলের শিশুর কামড়ে সাপের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরিফ মাহমুদ চুয়াডাঙ্গায় এক বছর বয়সী শিশুর কামড়ে একটি সাপ মারা গেছে বলে দাবি করা হচ্ছে। মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে জান্নাতুল ফেরদৌস নামে ওই শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে উজলপুর গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।

শিশুটির মা শিলা খাতুন বলেন, মঙ্গলবার সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে খেলছিল জান্নাতুল। খেলার একপর্যায়ে দুজনই খাটের নিচে চলে যায়। এসময় খাটের নিচে থাকা একটি সাপের বাচ্চা হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বের হয়ে আসে সে।

তিনি আরও বলেন, দ্রুত উদ্ধার করে জান্নাতুলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকের কাছে দেওয়া হয়েছে।

জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন বলেন, সাপটি মৃত অবস্থায় আনা হয়। শিশুটিকে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তার অবস্থা শঙ্কামুক্ত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ