শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

দুর্নীতি মামলায় আরব আমিরাতে গ্রেফতার ২ ভারতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় দুর্নীতির মামলায় আরব আমিরাত থেকে গ্রেফতার হলেন দুই ভারতীয়। তাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে। সোমবার আরব আমিরাত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ১৯৯৩ সালে ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা অজয়, অতুল ও রাজেশ গুপ্ত ব্যবসার উদ্দেশে দক্ষিণ আফ্রিকায় যান। খনি, বিমান পরিবহণ, বিদ্যুৎ, প্রযুক্তি থেকে মিডিয়া একাধিক ব্যবসা করে ‍প্রভাবশালী হয়ে ওঠেন তারা। শুধু দক্ষিণ আফ্রিকাতেই তাদের বিভিন্ন সংস্থায় কাজ করতেন প্রায় ১০ হাজার কর্মী। ওই সময় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমার সাথে পরিচয় হয় অতুল গুপ্তের। প্রেসিডেন্টের মারফতে দক্ষিণ আফ্রিকায় একের পর এক প্রকল্পে কাজের সন্ধান পান তারা।

পরে অভিযোগ ওঠে প্রভাব খাটানো, অনৈতিক নিয়োগ থেকে আর্থিক দুর্নীতির। অন্য দিকে, গুপ্তদের সংস্থায় বিভিন্ন শীর্ষ পদে কাজ করতেন স্বয়ং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের পরিবার। ২০০৯ সালে দুর্নীতির মামলা হয় আদালতে। প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হন জেকব জুমা। গুপ্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়ার পরেই লাপাত্তা হয়ে যান তারা।

পরে ওই ঘটনার জেরে সোমবার আরব আমিরাত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সূত্র : আনন্দবাজার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ