মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

পুকুরে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পুকুরের পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ডি-ব্লক সংলগ্ন ক্যাম্পের বেষ্টনীর বাইরের একটি পুকুর থেকে ওই ৩ শিশুর লাশ উদ্ধার করা হয়।

টেকনাফ ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই ৩ শিশু হলো-২৬নং শালবাগান ক্যাম্পের মোহাম্মদ সাকেরের ছেলে কামাল সাদেক (৭), একই ক্যাম্পের নুরুল বাশারের ছেলে মোহাম্মদ ইয়াছার (৮) ও নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের মোহাম্মদ আইয়ুবের ছেলে মোহাম্মদ সাইফুল (১৪)।

এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, 'সাদেক ও ইয়াছার রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। সাইফুল সোমবার সকাল ১১টার দিকে পুকুরের পানিতে পড়ে যায়।'

আইনি প্রক্রিয়া শেষ করে টেকনাফ থানার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ