শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

মহানবি সা. কে নিয়ে মন্তব্য: দুই নেতাকে দল থেকে বহিষ্কার ও মামলা দায়ের বিজেপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানবি হযরত মুহাম্মদ সা. কে নিয়ে বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে, সৌদি আরব, কুয়েত, কাতারসহ অন্তত ১৫টি দেশ। কয়েকটি মুসলিম দেশ ভারতের পণ্য বয়কটেরও আহ্বান জানিয়েছে।

এরই মধ্যে, দুই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ভারতের ক্ষমতাসীন দল- বিজেপি। অভিযুক্তদের দল থেকে বরখাস্তের পাশাপাশি, তাদের নামে দায়ের করা হয়েছে মামলাও।

যদিও সোমবার (৬ জুন) লিখিত বিবৃতির মাধ্যমে এ ব্যাপারে নিজেদের অবস্থান পরিস্কার করেছে মোদি প্রশাসন। তারা জানিয়েছে, যে মন্তব্য নিয়ে বিতর্ক উঠেছে, সেগুলো একান্তই ওই ব্যক্তিদের নিজস্ব মতামত, সরকারের মনোভাব নয়। ভারত সরকার বরাবরই সব ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল।

বরখাস্ত হওয়ার পর বিজেপি নেতা ও বিজেপির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালও পড়েছেন চাপে। বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা তার ইচ্ছা ছিল না।

বরখাস্তকৃত বিজেপি নেতা ও দলটির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দাল বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ইচ্ছা ছিল না। শুধু ঘৃণা-বিদ্বেষ ছড়ানো ব্যক্তিদের সাধারণ একটা প্রশ্ন করেছিলাম।

স্পষ্টভাবে বলতে চাই যে, আমি সব ধর্মকেই সমানভাবে সম্মান করি। আমি চাই কেউ আমার ধর্মের ব্যাপারে কটুক্তি না করুক, আমিও কারো ব্যাপারে বাজে কথা বলবো না।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ৬৫ লাখ ভারতীয় কাজ করেন। দেশগুলোয় বার্ষিক প্রায় ৯ হাজার কোটি ডলারের বাণিজ্য আছে ভারতের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ